টাকি মাছ বাংলাদেশের অতি পরিচিত একটি মাছ। প্রায় সব সিজনেই এই মাছ পাওয়া যায়। শীতের শুরুতে এই মাছ খুব বেশী পরিমানে পাওয়া যায়। আজকে আমি এই টাকি মাছের ভরতা কিভাবে করতে হয় তা জানাবো।
উপকরণ
টাকি মাছ
কাচা মরিচ
পেয়াজ
রসুন
লবন
সরিষার তেল
রান্নার পদ্ধতি
প্রথমে পরিমান মত পানি নিয়ে তাতে সব উপকরণ দিয়ে মাছ সহ সিদ্ধ করতে হবে ১০ মিনিট। তারপর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে মাছের কাটা সরিয়ে সব উপকরণ বেটে নিতে হবে। ব্যাস হয়ে গেল গরম গরম টাকি মাছের ভরতা।
গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে গিয়ে মনে হবে বেহেশতি কোনো খাবার খাচ্ছি।