বহু নানান রকমের বিভিন্ন জাতীয় ফল আমরা খেয়ে থাকি কিন্তু এই পৃথিবীতে এমনো কিছু কিছু ফল আছে যেসব শুধুমাএ একটু দেখলেই জিভে জল চলে আসে। ঠিক যেমন তেঁতুল। তেঁতুল একটু দেখা মাএ জিভে জল চলে আসে। কারণ তেঁতুল হল টক জাতীয় ফল। আর টক দেখলে সবারই খেতে খুব ইচ্ছা করে। তেঁতুল খুব জনপ্রিয় ও উপকারী একটি খাবার। এই ফলের গাছটি ঝিরি ঝিরি পাতা বিশিষ্ট ও ডালপালা খুব শক্ত হয়। তেঁতুল থেকে বিভিন্ন প্রকার আচার তৈরি হয়। কাঁচা অবস্থায় টক ও পাকলে একটু মিষ্টি লাগে তেঁতুল খেতে। বিশেষ করে গ্রাম বাংলায় তেঁতুল খুব আকর্ষণীয় খাবার। তেঁতুল হজম শক্তি বাড়াতে সাহায্য করে, এছাড়াও আরও মানবদেহের বিভিন্ন উপকার করে তেঁতুল।