শীতের সকালে যখন নব দম্পতীরা কম্বোলের নিচে ঘুটুরমুটুর সময় কাটাতে ব্যাস্ত তখন অন্যদিকে সিংগেল ব্যাচেলর মানুষ সকালের নাস্তার মেনু ঠিক করতে ব্যাস্ত। তাই বহুত দিনের আরাধ্য ক্যাফে লগিন এর বার্গার ই খেয়ে দিলাম।
আমি ই এই সকালের প্রথম ক্রেতা। রিভিউ দেখতে দেখতে চোখ পচে যাওয়া সেই বার্বিকিউ সুপার চিজি চিকেন বার্গার অর্ডার করলাম সাথে একটা ডিউ। ১০ মিনিট অপেক্ষা করার পর ই বার্গার এসে গেল।
দুইটা মাংসের প্যাটি আর দুইটা Cheddar Cheese স্র লেয়ার সাথে টোস্ট করা বান মিলে এই বার্গার। আমরা নরমালি যে টেকাউটে প্যাটি দেখি এইখানে এই প্যাটি টা পাবেন নাহ। এই খানে ছোট ছোট চিকন স্লাইসের অনেক গুলা মাংসের স্তুপ পাবেন। বার্বিকিউ মানে স্মোকি ফ্লেভার ওয়ালা কিছু হবে । কিন্তু আমাকে হতাশ করে তারা শুধু চিজের উপরে হানি মাস্টার্ড সস এর সাথে বার্বিকিউ সস এর মিক্সার করেছে।
তাদের বার্গার এর অভারল পারফরমেন্স আসলে বারিয়ে দিয়েছে টোস্ট করা বান টা। এইটা ছাড়া এই বার্গারে আর কিছু নাই। মাংস টা ড্রাই লেগেছে। চিজের কোয়ালিটি আরো ভালো করা যেত এই দামে।
বার্বিকিউ সুপার চিজি চিকেন বার্গার
ক্যাফে লগিন।পান্থপথ।
দাম ২৬০ টাকা
স্বাদ ৬.৫/১০
সার্ভিস ৭.৫/১০
পরিবেশ ৮/১০