হেল্লো বন্ধুরা
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি
🍲 মগজ ভুনা 🍜 রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মগজ ভুনা রেসিপি শুরু করা যাক।
মগজ ভুনা
মগজ ভুনা আমার অনেক প্রিয় একটি রেসিপি, আমার জানা মত, মগজ ভুনা প্রায় সবারই অনেক প্রিয় একটি রেসিপি, মগজ ভুনার কথা শুনলেই জেনো জ্বিবে জল চলে আসে।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| মগজ | ৪০০ গ্রাম |
| তেল | ১০০ গ্রাম |
| পিঁয়াজ | ৫০ গ্রাম |
| আদা | ৫ গ্রাম |
| মরিচের গুরা | ৫ গ্রাম |
| মসলা | ১০ গ্রাম |
| লবন | পরিমাণ মত |
| হলুদ | পরিমাণ মত |
ধাপঃ— ০১
আমি প্রথমে মসলা গুলো সুন্দর করে বেটে নিলাম।
ধাপঃ— ০২
এরপর আদা গুলোও ভালো করে বেটে নিলাম।
ধাপঃ— ০৩
তারপর পিয়াজ গুলো ভালো ভাবে কুচিকুচি করে কেটে নিলাম।
ধাপঃ— ০৪
এরপর মরিচের গুড়া গুলো পরিমাণ মত একটি বাটিতে ঢেলে নিলাম।
ধাপঃ— ০৫
অবশেষে আমার রান্নার জন্য সব কিছু তৈরি করা হয়ে গেলো, আমি এখন রান্না করার জন্য সব কিছু উপকরণ একখানে রাখলাম, যাতে সব কিছু হাতের কাছেই পাই।
ধাপঃ— ০৬
মগজ গুলো আমি ভালো করে পরিষ্কার করলাম, এবং রান্না করার জন্য একটি পরিষ্কার বাটিতে রাখলাম।
ধাপঃ— ০৭
প্রথমে আমি থ্যারাইপিনে তেল গুলো গরম করার জন্য দিলাম।
ধাপঃ— ০৮
তারপর আমি গরম তেলে কুঁচি করে নেওয়া পিয়াজ গুলো সেখানে ঢেকে দেই, এবং পিঁয়াজ গুলো ভালো করে ভুনা করি।
ধাপঃ— ০৯
ভুনা কারা পিঁয়াজ গুলোতে আমি মগজ গুলো সেখানে দেই এবং ভালো করে মিশ্রিত করে দিলাম, যাতে করে মসলা গুলোর স্বাদ মগজে ডুবে, আর খেতেও অনেক সুস্বাদু হয়।
ধাপঃ— ১০
ভালো ভাবে মিশ্রিত করে প্রায় ২০ মিনিটের মত আমি রান্নাটি ঢেকে রাখমাল।
ধাপঃ— ১১
একটু পরেই আমার রান্নাটি সম্পুর্ণ হয়ে যায়, আমি এখন মগজ ভুনা গুলো থ্যারাইপিন থেকে একটি বাটিতে নামিয়ে নিবো।
পরিপূর্ণ রান্না হওয়ার পর
রান্না করা মগজ ভুনা রেসিপিটি এখন খাওয়ার জন্য উপযোগী।
এইছিলো আমার আজকের মগজ ভুনা রেসিপি, জানিনা আমি আপনাদের ভালো করে বুঝাতে পেরেছি কি না, তবে আশা রাখতে পারি আমার রেসিপিটি আপনারা ভালো করে বুঝতে পারছেন, আজ আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।