আসসালামু আলাইকুম
- আজ আমি ডিম দিয়ে রুটি ভেজে নাস্তা তৈরি করবো এবং আপনাদের মাঝে শেয়ার করবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক।
উপকরণঃ
| রুটি | এক প্যাকেট |
|---|---|
| ডিম | ২ টা (চাইলে ৩/৪ টা দিতে পারেন) |
| চিনি | পরিমাণ মত |
| তেল | পরিমাণ মত |
| মসলা | পরিমাণ মত |
ধাপঃ— ০১
- একটি পাত্রে ডিম দুটি ভেঙে, সেখানে পরিমাণ মত চিনি ও মসলা দিয়ে মিক্স করতে হবে।
ধাপঃ— ০২
ধাপঃ— ০৩
- এরপর রুটি ছোট ছোট করে কাটতে হবে।
ধাপঃ— ০৪
- তারপর একটি কড়াই তে পরিমাণ মত তেল গরম করতে হবে।
ধাপঃ— ০৫
- অপরদিকে মিক্সিং ডিম, সাইজ করে কাটা রুটি গুলোতে ভালো ভাবে চারপাশে মিশাতে হবে।
ধাপঃ— ০৬
- তারপর কাটা রুটি গুলো তেলে ভাজতে হবে।
ধাপঃ— ০৭
- রুটি গুলো ভালো ভাবে দুপাশে ভেজে নিতে হবে। পুরোপুরি ভাজা হলে তুলতে হবে।
- এখন নাস্তা টি পরিবেশনের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত।
নাস্তার সঙ্গে আমার ছবি—
এটি ছিল আমার আজকের সুস্বাদু নাস্তা।আমি প্রায় বিকেলে এই নাস্তা খাই।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।