নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আজ আমি আবার ও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি সঙ্গে নিয়ে ।সেটা হচ্ছে,"মাছের ডিমের চপ"।আবার আপনারা চাইলে এর নাম মাছের ডিমের বড়া,পেঁয়াজি, চপ, পিঠা ইত্যাদি বলতে ও পারেন।অবশ্য নামে কি আসে যায়, যদি থাকে কর্মে আসল পরিচয়।এটি হচ্ছে মানুষের ক্ষেত্রে একটি প্রবাদ।আবার রেসিপি ক্ষেত্রে বলবো নামে কি আসে যায়, যদি হয় অতুলনীয় স্বাদ।মাছের ডিমের অনেক রেসিপিই হয় কিন্তু এই রেসিপিটি আমার কাছে খুব প্রিয় এবং সহজসাধ্য ।তাই আমি আজ বেসন ছাড়া "মাছের ডিমের চপ" বানিয়েছি।তো চলুন শুরু করা যাক----
উপকরণ:
------//----
1.মাছের ডিম- 200 গ্রাম
2.পেঁয়াজ কুচি - 1 কাপ
3.রসুন কুচি - 1 টি
4.লবণ- 1.5 টেবিল চামচ
5.হলুদ - 1 টেবিল চামচ
6.কাঁচা লঙ্কা কুচি - 4 টি
7.শুকনো লঙ্কা গুঁড়ো - 1.5 টেবিল চামচ
8.গরম মসলা - 1 টেবিল চামচ
9.পাঁচফোড়ন - 1/2 টেবিল চামচ
10.সরষের তেল - 5 টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
-------//-------
1.প্রথমে আমি মাছের ডিম ভালোভাবে আলতো হাতে ধুয়ে নেব।তারপর মসলা সাজাতে হবে।
2.আমি এখানে কিছু মসলা নিয়েছি।যেমন- পেঁয়াজ কুচি,রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি,লবণ, হলুদ, গরম মসলা গুঁড়ো,শুকনো লঙ্কা গুঁড়ো,পাঁচফোড়ন ইত্যাদি।
3.আমি একটি পাত্রে ডিমগুলো নিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব।তারপর সব মসলা ডিমের মধ্যে দিয়ে দেব।আবার হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব।
4.এবার আমি চুলায় একটি পরিষ্কার কড়া বসিয়ে তাতে সরষের তেল দিয়ে হালকা গরম করে নেব মিডিয়াম আঁচে।
5.তারপর তেলের মধ্যে অল্প অল্প মসলা মিশ্রিত ডিম দিয়ে দেব।
6.এবার একটি খুন্তির সাহায্যে ওলটপালট করে বাদামি কালার করে ভেঁজে নেব।
7.তো তৈরী হয়ে গেল আমার সুস্বাদু "মাছের ডিমের চপ" রেসিপি।এটি অত্যন্ত সহজ একটি রেসিপি এবং খুবই কম সময়ের। এটি গরম ভাতের সঙ্গে এবং এমনি পরিবেশন ও করা যায়।আশা করি আমার রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।