আসসালামু আলাইকুম ,
কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ভালই আছি
বাসায় আসলে মেহমান আসলে আমার কাছে ভালই লাগে নতুন নতুন সব রান্নার রেসিপি গুলো রান্না করতে চেষ্টা করি এবং খুব ভালোভাবে তাদের সামনে পরিবেশন করায় আমি ব্যস্ত থাকি ।
আমি আসলে মেহমান যেদিন আসবে তার আগের দিন রাতেই সমস্ত কিছু জিজ্ঞেস করে রেখে দেই যাতে করে আমার দেরি না হয় রান্না করতে চাই আমি রান্নাটা সেরে নিতে পারি আর আমার কাছে রান্নাঘরে আমার একা কাজ করতে ভালো লাগে আমার আশেপাশে অনেক বেশি মানুষ থাকলে আমার কাছে ওই জিনিসটা ভাল লাগে না তখন মনে হয় আমার রান্নার কন্সান্ট্রেশন ব্রেক হচ্ছে ।
তেমনি হঠাৎ করে বাসায় মেহমান এসে পড়ে আমি কোন প্রিপারেশন ছাড়াই তাদের জন্য এত কিছুর আয়োজন করেছি সেগুলোর ছবি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি বন্ধুরা আমার এই রান্নাগুলো ছবি দেখে আপনাদের ভালো লাগবে আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি রান্না করাটা আমার কাছে এখন ফ্যাশান হয়ে গিয়েছে আমার একটা শখের মধ্যে পড়েছে রান্না করাটা এবং নিত্য নতুন রান্নার রেসিপি নিজে থেকেই তৈরী করি এবং মানুষকে তৈরী করে খাওয়াইতে আমার খুব ভালো লাগে।
আমি আছি মেহমানদের জন্য রান্না করেছিলাম হাঁসের মাংস, রুই মাছ ভুনা, ইলিশ মাছ ভাজা, মুরগির রোস্ট একটি, চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে ভুনা, ঝাল রোস্ট মুরগির , গরুর মাংস আলু দিয়ে ঝোল , খাসির মাংস ভুনা , আচারি বেগুন , ডিম ফ্রাই রুই মাছের আস্ত একটি মাথা , পোনা মাছ ফ্রাই এবং সাথে ছিল মসলা পোলাও এবং সাদা ভাত , দই , মিষ্টি , কোলড্রিংস ।
বন্ধুরা আমি আমার সাধ ও সাধ্যের মধ্যে চেষ্টা করেছি মেহমানকে আপ্যায়ন করার জন্য তারা আমার রান্না খেয়ে আমার খুব প্রশংসা করেছে তাদের কাছে আমার রান্নাটি অনেক ভালো লেগেছে আশা করি তোমরা ছবিটি দেখেই বুঝতে পারছ তোমাদের বাসায় মেহমান আসলে তোমরা কীভাবে আপ্যায়ন করো সেটা অবশ্য আমাকে জানাবা আর মেহমান আসলে বরকত নিয়ে আসে এটা কিন্তু মানতে হবে আর মেহমান আসলে আমার কাছে একটা আনন্দ যেটা আসলে বলে বোঝানো যাবে না ।
আমি এখানে টাইটেলটা বাঙালিকে ইঙ্গিত করে বলেছি তার কারণ আমি শুধু দেখেছি বাঙালিয়ানায় বাঙালিরা এত রকমের খাবার মেহমানের সামনে আপ্যায়ন করে আর যদি বাসায় নতুন কোন মেহমান আসে যায় আসে না শ্বশুরবাড়ির লোকজন আসে তাহলে কিন্তু বাঙালিরা আরো বেশি উৎসবমুখর হয় পিঠাপুলি থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টান্ন অবশ্যই থাকে মেহমান আপ্যায়ন করার জন্য এবং পায়েস রাখে ।