আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন,আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি.রেসিপিতে এটি আমার প্রথম পোষ্ট.আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে কচুর ডাটা চচ্চড়ি.
এটা খুব অল্প উপকরন দিয়ে তৈরি করে নেওয়া যায়।এটি তৈরি করতে আমি যে সমস্ত উপাদানসমূহ ব্যবহার করেছে তা নিচে তুলে ধরলাম.
01.গোটা রসুন 2 পিস.
02.কাঁচা পেঁয়াজ 3 পিস
03.আদা বাটা 2 চা চামচ
04.লবণ তেল এবং মরিচ পরিমাণমতো দিতে হবে
05.আলু 3 পিস
06.ছোট মাছ 250 গ্রাম
07.বড় সাইজের কচুর ডগা 3 পিস
তো চলুন বন্ধুরা শুরু করি কিভাবে কচুর ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি করা যায়.
সর্বপ্রথম আমি কচুর ডাটা আমার সুবিধামতো ছোট ছোট সাইজ করে নিব.
আলু তিনটি আমি আমার সুবিধামতো সুন্দর করে ছোট ছোট সাইজ করে নিব.
এবার আমি পিয়াজ রসুন আদা সুন্দর ভাবে কেটে সাইজ করে নিব.এরপর আমি সেগুলো কে পাতার মাধ্যমে অথবা ব্লেন্ডার মেশিনের মাধ্যমে সুন্দর করে মিক্সার করে দিব.
এ পর্যায়ে আমি একটি করাইয়ের মধ্যে কিছু তেল এবং আলু দিয়ে আলু গুলোকে ভাজা ভাজা করে নিব.
এ পর্যায়ে আমি কচুর ডাটা মিকচার করব এবং অন্যান্য উপাদান এর সহিত যোগ করব
রান্নার ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে আমি আমার পূর্ব থেকে রেডি করা মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিব.
আর এভাবেই আমার তৈরী হয়ে গেল কচুর ডগা দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ।