PLEASE, IGNORE THIS POST. DUPLICATE POST DUE TO SRVER ERROR
Hello
বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন প্রচন্ড গরম পড়ছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হয়।এই গরমে যদি একটু "কাঁচা আমের চাটনি" হয় তাহলে মন্দ নয় না। এই সময় টায় প্রচুর পরিমাণে "কাঁচা আম" ও "পাকা আম " পাওয়া যায়। "কাঁচাআম" আমাদের শরীরের জন্য খুবই উপকারী।" কাঁচা আম" আমাদের শরীর ঠাণ্ডা করে। তাই ভাবলাম আজ আপনাদের সাথে "কাঁচা আমের"একটি রেসিপি করি। এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতে ও খুব মজার। আশা করি আপনাদের কাছে ও এটি ভালো লাগবে।তাহলে চল আজ আপনাদের সাথে শেয়ার করব " কাঁচা আমের চাটনি" ।
উপকরণ:
১. কাঁচা আম - ২ টি
২. নারিকেলের দুধ - ১ কাপ
৩. সরিষা - ১ চামচ
৪. হলুদ - ১ চামচ
৫. লবণ - ১ চামচ
৬. তেল - ৪ চামচ
৭. চিনি - ২ চামচ
কাঁচা আম
নারিকেলের দুধ, হলুদ, লবণ, চিনি ও কালো সরিষা
সাদা তেল
প্রস্তুত প্রণালী:
১. আম গুলো খোসা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।
২. টুকরো টুকরো আম গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।
৩. নারকেল কুরিয়ে নিতে হবে।
৪. নারিকেল কুরানোর পর দুধ তৈরি করে নিতে হবে।
৫. চুলায় কড়াই বসিয়ে তেল গরম হলে কালো সরিষা দিতে হবে। সরিষা ফুটে উঠলে তার ভিতর কাটা আম গুলো দিয়ে ১ মিনিট ভেজে নিতে হবে।
৬. ভাজা হয়ে গেলে নারকেলের দুধ দিয়ে দিতে হবে।এরপর একে একে পরিমান মতো লবণ, হলুদ ও স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে।
৭. চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ১০ মিনিট রান্না করে নিতে হবে।
৮. ঝোল গাঢ় হয়ে গেলে লবণ টেস্ট করে নামিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের চাটনি। এটি গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করা যায়।