Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আজ আমি বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। এটি অনেক সুস্বাদু ও মজার একটি খাবার। এটি অনেক পুষ্টি গুনে ভরপুর। আর এটি হলো " কচুর লতি"। এখন বর্ষাকাল তাই কচুর লতি এখন সব খানে পাওয়া যায়। আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ও আয়রন আছে। এটি মানুষের জন্যে খুবই উপকারী।তাই আজ আপনাদের সাথে শেয়ার করব "চিংড়ি দিয়ে কচুর লতি ভাজি"। তাহলে চলুন শুরু করা যাক।
উপকরণ:
১. কচুর লতি - ১ কিলো
২. চিংড়ি - ২০০ গ্রাম
৩. লবণ - ২ চামচ
৪. হলুদ - ২ চামচ
৫. জিরা গুঁড়া - ১ চামচ
৬. তেল - ১ কাপ
৭. কাচা মরিচ - ৬ টি
৮. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ এর অর্ধেক।
৯. জিরা - ১ চামচ
১০. তেজ পাতা - ৩ টি
১১. পেঁয়াজ কুচি - ১ কাপ
কচুর লতি
চিংড়ি মাছ
লবণ, হলুদ, জিরা গুঁড়া, তেল ও শুকনো মরিচ গুঁড়া।
কাচা মরিচ, জিরা ও তেজ পাতা
পেঁয়াজ কুচি
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে চিংড়ি মাছ কেটে জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিতে হবে। এবং সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মেখে নিতে হবে।
২. এরপর কচুর লতি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে।
৩.চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। তেল গরম হলে লবণ , হলুদ মাখানো চিংড়ি মাছ ৫ মিনিট ধরে ভেজে নিতে হবে।
৪. চিংড়ি মাছ ভাজা হলে আবার ও কড়াইতে তেল দিয়ে জিরা ও তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে। তারপর কেটে রাখা কচুর লতি গুলো দিয়ে দিতে হবে। এরপর পরি মান মতো লবণ ও হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও কাচা মরিচ চিরে দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এবং ৫ মিনিট ধরে জ্বাল কমিয়ে দিয়ে রান্না করে নিতে হবে।
৫. কচুর লতি গুলো সেদ্ধ হয়ে এলে ভাজা চিংড়ি মাছ দিয়ে আরও ১৫ মিনিট ভেজে নিতে হবে।
৬. কচুর লতি বাদামী রং করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু একটি খাবার " চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভাজি"। এটি গরম গরম ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।