Hello
বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি , সবাই ভালো আছেন।আজ আপনাদের সাথে একটি বাঙালির অন্যতম একটি ভিন্নধর্মী রেসিপি শেয়ার করবো। সেটি হলো কাঁকড়া ভাজি। এটি অনেক সুস্বাদু একটি খাবার।বিভিন্ন ধরনের ছোটো বড় কাঁকড়া পাওয়া যায়। এক সামুদ্রিক কাঁকড়া ও সুন্দরবনের কাঁকড়া পাওয়া যায়। আজ আমি সুন্দরবনের কাঁকড়া রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করবো।তাহলে চলুন শুরু করা যাক।
উপকরণ:
১. কাঁকড়া - ২৫০ গ্রাম
২. পেঁয়াজ কুচি - ১ কাপ
৩. কাচা মরিচ - ৫ টি
৪. লবণ - ২ চামচ
৫. হলুদ - ২ চামচ
৬. তেল - ১ কাপ
৭. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ এর অর্ধেক।
কাঁকড়া
পেঁয়াজ
তেল, লবণ, হলুদ, শুকনো মরিচ গুঁড়া ও কাচা মরিচ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে কাঁকড়া কেটে জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।
২. কাঁকড়া পরিষ্কার করে নিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে নিতে হবে।
৩. চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে পেঁয়াজ দিয়ে ২ মিনিট ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হলে লবণ ও হলুদ মাখানো কাঁকড়া গুলো দিয়ে দিতে হবে।
৪. চুলার আঁচ কমিয়ে দিয়ে কাঁকড়া গুলো ৭ মিনিট ধরে ভেজে নিতে হবে। একে একে পরিমান মতো লবণ , হলুদ, শুকনো মরিচ গুঁড়া সামান্য দিয়ে দিতে হবে। এবং কাচা মরিচ চিরে দিতে হবে। সবকিছু দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে।
৫. কড়া কড়া করে ভেজে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ একটি ভিন্নধর্মী রেসিপি কাঁকড়া ভাজি। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।