Hello
বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি , আপনারা সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এটি একটি বাঙালি রেসিপি।আর তা হলো " prawn masala curry" । চিংড়ি মাছ দিয়ে অনেক মজার মজার খাবার তৈরি করা যায়। চিংড়ি মাছ আমাদের কম বেশি সবারই একটা পছন্দের খাবার। চিংড়ি মাছ আমার ও পছন্দের একটা মাছ। আমাদের বাড়ির সবাই এটি খুব পছন্দ করে। আর সারা বছরই কম বেশি এই চিংড়ি মাছ পাওয়া যায়।আমাদের দেশে ৩ ধরনের চিংড়ি মাছ পাওয়া যায়। যেমন:
১. গলদা চিংড়ি
২. বাগদা চিংড়ি
৩. ছোটো চিংড়ি।
যাকে গ্রাম্য ভাষায় বলে চুনো চিংড়ি। এটি অনেক সুস্বাদু একটি মাছ। তাই ভাবলাম এই চিংড়ি মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাই আজ আপনাদের তৈরি করে দেখাবো " prawn masala curry" ।তাহলে চলুন শুরু করা যাক।
উপকরণ:
১. চিংড়ি মাছ - ৫০০ গ্রাম
২. পেঁয়াজ - এক কাপ এর অর্ধেক
৩. আদা ও রসুন বাটা - ১ চামচ
৪. সরিষার তেল - ১ কাপ
৫.লবণ - ২ চামচ
৬. হলুদ গুঁড়া - ১ চামচ
৭. জিরা গুঁড়া - ১ চামচ
৮. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ
৯. কাচা মরিচ - ৭ টি
১০. গরম মশলা গুঁড়া - ১ চামচ
১১. জিরা - ১ চামচ
১২. তেজ পাতা- ২ টি
চিংড়ি মাছ
পেঁয়াজ
আদা ও রসুন বাটা
জিরা
লবণ , হলুদ, শুকনো মরিচ গুঁড়া, কাচা মরিচ, জিরা গুঁড়া, তেল ও গরম মশলা
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে চিংড়ি মাছ কেটে জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।তারপর সামান্য লবণ ও হলুদ মেখে রেখে দিতে হবে।
২. চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হলে লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ গুলো দিয়ে ভেজে নিতে হবে।
৩. আবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে জিরা ও তেজ পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে নরম নরম করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একে একে পরিমান মতো লবণ ও হলুদ গুঁড়া দিতে হবে। এরপর শুকনো মরিচ গুঁড়া এক চামচ , জিরা গুঁড়া এক চামচ ও কাচা মরিচ চিরে দিতে হবে। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে ২ মিনিট ধরে আবারও কষিয়ে নিতে হবে। এরপর ২ কাপ জল দিয়ে দিতে হবে।
৪. ঝোল ফুটতে শুরু করলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এভাবে আর ও ১০ মিনিট ধরে জ্বাল দিতে হবে।
৫. ঝোল গাঢ় হয়ে এলে গরম মশলা দিয়ে লবণ টেস্ট করে আর ও ২ মিনিট জ্বাল দিতে হবে। এরপর একটা পাত্রে নামিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেল আমাদের " prawn masala curry" ।এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।