আসালামুআলাইকুম,
হ্যালো,হ্যালো,সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো আছেন।
অনেক দিন পর চলে এসেছি,নতুন একটি রেসিপি নিয়ে।
আমার রেসিপি নাম হচ্ছে কাঁচা পেঁপে,মসুর ডালের সুস্বাদু
তরকারি।
সবজি হিসাবে কাঁচা পেঁপে খুব সুস্বাদু এবং পুষ্টিকর।কাঁচা পেঁপে সারা বছর আমাদের দেশে, যেকোন সবজি বাজারে পাওয়া যায়।কাঁচা পেঁপে দিয়ে অনেক রকমের সুস্বাদু তরকারি রান্না করা যাই।কাঁচা পেঁপের যেকোন তরকারি হোক না কেনো খেতে অনেক স্বাদ লাগে। বিশেষ করে কাঁচা পেঁপে,মসুর ডাল দিয়ে রান্না করা তরকারি খেতে অনেক সুস্বাদু ।আমি এবং আমার বাচ্চারা খুব পছন্দ করে পেঁপে,মসুর ডাল দিয়ে রান্না করা তরকারি।আমার বাচ্চারা রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে।
আর পেঁপে দিয়ে মসুর ডালের তারকারি রান্না করা খুব সহজ।
তাহলে কথা না বাড়িয়ে চলুন,আমি কিভাবে সুস্বাদু পেঁপে এবং মসুর ডালের তরকারি রান্না করেছি। তা আপনাদের ধাপে ধাপে দেখায়।
উপকরণ
কাঁচা পেঁপে- 250 গ্রাম,
মসুর ডাল 1/2 কাপ,
পেয়াজ 3-টি,
রসুন 3-টুকরো,
কাঁচা মরিচ 8-9 টি,
টমেটো 2-টি,
জিরা,ধনিয়া গুড়া 1/2 চামচ,
হলুদ গুড়া 1/3 চামচ,
সয়াবিন তেল -3 চামচ,
ধনিয়া পাতা পরিমাণ মত,
লবণ স্বাদ,
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে পেঁপের খোসা ছুরি সাহায্যে ছিলে নিব। পেঁপে খোসা ছিলা হলে। মাঝারি আকারের টুকরো করে নিব।
পেঁপে টুকরো করা হলে। পেঁপে এবং মসুর ডাল আলাদা আলাদা করে।পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব।
মসুর ডাল রান্না করার আগে ধুয়ে পানিতে 5-6 মিনিট ভিজিয়ে রাখলে। রান্না করার সময় তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যাবে।
তারপর চুলায় একটা পাতিলে তিন চামচ সয়াবিন তেল দিবো। তেল গরম হলে পেঁয়াজ কুচি,কাঁচামরিচ টুকরো, রসুন কুচি, পাতিলে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব।
পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা বাদামি রং হলে। টমেটোর টুকরো সহ একে একে সব মশলা এবং লবন দিয়ে। কিছুক্ষণ ভেজে নিব।
আমি পেঁপে,মসুর ডালের তরকারিতে লাল মরিচ গুড়া ব্যবহার করি নাই।এই তরকারিটি রান্না করেছি কাঁচা মরিচ দিয়ে।আপনারা চাইলে লাল মরিচ গুড় দিয়ে রান্না করতে পারেন।তবে কাঁচা মরিচ দিয়ে কাঁচা পেঁপের তরকারি স্বাদ অসাধারণ লাগে।
পেয়াজ কুচি,রসুন কুচি, টমেটো টুকরো এবং সব মসলা কিছুক্ষণ ভাজা হলে ধুয়ে রাখা মসুরের ডাল সব মসলার সাথে দিয়ে দিবো।মসুর ডাল পাতিলে দিয়ে চামচ সাহায্যে নেড়েচেড়ে সব মসলা সাথে মিশিয়ে নিবো।
ডাল মসলার সাথে মেশানো হলে।ধুয়ে রাখা পেঁপের টুকরো গুলো সব মসলা এবং মসুর ডালে সাথে দিয়ে।চুলার মাঝারি আঁচে পাঁচ মিনিট পেঁপের টুকরো গুলো এবং সব মসলা কষাবো।
কষানোর সময় কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে।তা না হলে মসলা এবং ডাল পাতিলে লেগে যেতে পারে।আর তরকারির মসলা পাতিলে লেগে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়।সেই দিকে খেয়াল রাখতে হবে।
পেঁপে,ডাল কষানো হলে। পরিমাণ মত পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে। 15 মিনিট রান্না করবো চুলার মাঝারি আঁচে।
15 মিনিট পর পেঁপে মসুর ডাল সিদ্ধ হয়ে। পেঁপের গায়ে গায়ে ঝোল হলে।ধনে পাতা কুচি তরকারির উপর ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিব।
কাঁচা পেঁপের সুস্বাদু তরকারি ভাত,রুটির সাথ খেতে অনেক স্বাদ লাগে ।তবে আমি ভাতের সাথে খেতে খুব পছন্দ করি।
আমার রান্না করা কাঁচা পেঁপে,মসুর ডালের সুস্বাদু তারকারি আপনাদের ভালো লাগলে।
ঘরে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি
আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ,