আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি আপনাদের সা
মনে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটি সম্পূর্ণ নতুন একটি রেসিপি। রেসিপিটি হল সরষে দিয়ে মুরগির মাংসের তরকারি ।
এতদিন শুনেছেন সরষে দিয়ে ইলিশ খেতে। আজ আমি দেখাবো কিভাবে সরষে দিয়ে মুরগির মাংস রান্না করা যায়।
আমরা সবাই কমবেশি চিকেন খেতে পছন্দ করি। আর চিকেন দিয়ে তৈরি যেকোনো রেসিপি সবারই ভালো লাগে। আমি আজ বাসায় যেভাবে সরষে দিয়ে মুরগির মাংস রান্না করেছি তা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করছি।
উপকরণ :আমার সরষে মুরগি রান্না করার জন্য যে সব উপকরণ লাগছে নিচে দেয়া হল :
দেড় কেজি মুরগির মাংস
5/6পেঁয়াজ
রসুন বাটা 1 টেবিল চামচ
আদা বাটা 1 টেবিল চামচ
মরিচ গুঁড়ো দেড় চামচ
হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ
জিরা গুড়ো 1 টেবিল চামচ
লবণ স্বাদমতো
4/5 তেজপাতা
মাঝারি সাইজের দু টুকরো দারুচিনি
6/7 আস্ত এলাচ
2 টেবিল চামচ সরিষার গুরো / বাটা
6/7 টা কাচা মরিচ
আধা কাপ টমেটো সস
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে আমি মুরগির মাংস মাঝারি আকারে কেটে নিয়েছি। এবার আমি মাংস গুলো পরিষ্কার করে ধুয়ে নেব। পেয়াজ কুচি করে কেটে নেব।
এখন চুলোয় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তৈল দিয়ে দিবো। তৈল গরম হয়ে এলে তাতে আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস ছেড়ে দেব এবং এতে আধা চামচ লবন, আধা চামচ হলুদ গুরো দেব।
মাংস ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব। এবার কড়াইয়ে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ,দারচিনি, এলাচ ও তেজপাতা দেব।
পেঁয়াজ বাদামি রং হয়ে গেলে কড়াইয়ে আদা বাটা,রসুন বাটা,হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং সরিষা গুঁড়া/ বাটা দিয়ে দেব ।
কড়াইয়ের মসলাগুলো যেন লেগে না যায় তাই অল্প পরিমাণে পানি দিতে হবে। সবগুলো মসলা একসাথে ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ডেকে দেবো।
5 মিনিট পর দেখা যাবে মসলাগুলো কষে তেলটা উপরের দিকে উঠে এসেছে।
তখন আমি ভেজে রাখা মাংসগুলো কড়াইয়ে দিয়ে দেব। মাংস দেয়ার পর থেকে কিছুক্ষণ পরপরই কড়াই এর ঢাকনা সরিয়ে নাড়তে হবে। যেহেতু এটা সরষে মুরগি তাই সরিষার কারণে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এবার আমি আধা কাপ টমেটো সস দিয়ে দেব। মুরগির মাংস টা কোষে এলে এতে এককাপ পরিমাণ পানি দিয়ে দেব।
পুরো মাংস রান্নার মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা ইচ্ছা করলে এর চেয়ে কম বেশি দিতে পারেন। পানি দিয়ে ঢেকে দেবো এবং কিছুক্ষণ পরপর ভাল করে নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন তলানীতে লেগে না যায়। মসলা তলানিতে লেগে গেলে কিন্তু সরষে মুরগির প্রকৃত স্বাদ পাবেন না। সরষে মুরগী রান্না করার পুরো প্রক্রিয়াটিতে চুলোয় মাঝারি আঁচে রান্না করতে হবে এবং বারবার নেড়ে দিতে হবে।
মাংস সেদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামানোর 5 মিনিট আগে 6/7 টি কাঁচা মরিচ দেব। আমি ঝাল পছন্দ করি তাই মরিচ একটু বেশি ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে কম বেশি দিতে পারবেন।
এবার চুলো থেকে নামিয়ে পরিবেশন করতে পারেন ভাত কিংবা রুটির সাথে সরষে মুরগির তরকারি। আমি অবশ্য ভাতের সাথেই এটি খেতে পছন্দ করি।
আমার এই সরষে মুরগির সহজ এবং ঝটপট রেসিপি টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার এই নতুন রেসিপিটি আপনাদেরও খাবারের স্বাদে নতুনত্ব এনে দেবে।
আজকে এখানেই শেষ করছি।আবারো নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ। এই শুভ কামনায় --
আল্লাহ হাফেজ
Assalamu Alaikum,
I hope everyone is well by the infinite grace of Allah. I am also well with your blessings. Today I came up with a new recipe for you. This recipe is a completely new recipe. The recipe is chicken curry with mustard.
I have heard for a long time to eat hilsa with mustard. Today I will show you how to cook chicken with mustard.
We all like to eat more or less chicken. And everyone likes any recipe made with chicken. Today I am sharing with you the details of how I cooked chicken with mustard at home.
Ingredients: Here are the ingredients I need to cook my mustard chicken:
One and a half kg of chicken meat
5/6 onion
1 tablespoon of garlic paste
Ginger paste 1 tbsp
One and a half tablespoon of chili powder
1 tablespoon of turmeric powder
1 tablespoon cumin powder
Salt to taste
4/5 bay leaves
Two pieces of medium size cinnamon
6/7 whole cardamom
2 tablespoons mustard guru / bata
6/7 hours raw pepper
Half a cup of tomato sauce
Preparation:
At first I cut the chicken into medium sizes. This time I will clean and wash the meat. I will chop the onion.
Now I will put a pan in the oven and put the same amount of oil in it. When the oil is hot, I will leave the pre-washed chicken in it and add half a teaspoon of salt and half a teaspoon of turmeric powder.
When the meat is fried, I will take it down from the pan. This time I will put onion, cinnamon, cardamom and bay leaves in the pan. When the onion turns brown, add ginger paste, garlic paste, turmeric powder, chilli powder, cumin powder and mustard powder to the pan. A small amount of water should be given so that the spices in the pan do not stick. Mix all the spices well together and cook for 5 minutes with a lid.
After 5 minutes you can see that the oil has risen to the top. Then I will put the fried meat in the pan. The lid of the pan should be removed and stirred shortly after serving the meat. Since it is a mustard chicken, it is more likely to stick to the spice. This time I will give you half a cup of tomato sauce. When the chicken comes to the cell, I will give it a cup of water. I have given one and a half cup of water in the whole meat cooking. You can give less or more if you wish. I will call it with water and shake it well after a while, taking care that it does not stick to the bottom. If the spice sticks to the bottom, you will not get the real taste of mustard chicken. The whole process of cooking chicken with mustard has to be done on medium heat in the oven and shaken repeatedly.
When the meat is boiled, actually put 6/7 raw chillies 5 minutes before removing from the oven. I like salt so I used a little more pepper. You can give more or less if you want.
Now you can take it out of the oven and serve it with rice or bread with mustard chicken curry. I of course like to eat it with rice.
If you like this easy and instant chicken recipe for mustard, then you must try it at home. I hope this new recipe of mine will bring novelty in the taste of food for you too.
I am finishing here today. I will appear in front of you again with new recipes InshaAllah. Best wishes for this -
Allah Hafez