আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতোই একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি| বেশ কিছুদিন থেকে আমার অনেক জ্বর মুখে কোন খাবারের স্বাদ পাচ্ছি না একদমই রুচি নেই খাবারে| তাই এমন কিছু একটা খাইতে ইচ্ছা করতেছিল যেটা খাইলে আমি মুখের সাথে আবার ফিরে পাবো| কি আমার কথা কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে আজকে রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে যে আমি কিভাবে আজকের রেসিপিটা বানিয়েছি এবং আমার আজকের রেসিপি টা দেখলে আপনার মুখে একবারের জন্য হলেও পানি আসবে আর আপনি অবশ্যই রেসিপিটা ট্রাই করতে চাইবেন এত মজা হয় তৈরি করলে| আর আমার আজকের রেসিপিটার নাম কিন্তু আমি দিয়েছি চ্যাটার প্যাটার কেন জানি আমার এই রেসিপিটা দেখলে এই নামটাই মাথায় আসে এজন্য আমার এই রেসিপিটার আমি মজা করে এই নামটাই দিয়েছি| আমার আজকের এই রেসিপিটা তৈরি করতে আপনার বেশি কিছু লাগবে না আমার রেসিপিটা ফলো করলেই খুব অনায়াসে আপনি বাসায় তৈরি করে বানিয়ে খেতে পারবেন আমার আজকের চার্টার পাটার| আপনার লাগবে ছোলা, টমেটো, বাদাম, চানাচুর, কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা তো আজকাল সবার বাসায় থাকে| তাই আমার আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার হাতের নাগালে এই সকল উপকরণ থাকলে বানিয়ে খেয়ে আমাকে আপনার মতামতটা জানাতে পারেন আপনার কাছে কেমন লাগলো আজকের আমার রেসিপিটা|
বন্ধুরা, আমি আশা করব আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতি আমার কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না| আমি আমার ভালোলাগা থেকে রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি| আমি আমার মন গড়া রেসিপিগুলোই বানাই আর সেগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি | আমি কাউকে অনুকরণ বা অনুসরণ করি না| তবে রান্নার রেসিপি গুলো দেখি এক একটা মানুষের রান্নার ধরন একেক রকম| এটা দেখতে কিন্তু ভালো লাগে| আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন| আপনার আমার পাশে থাকলে আমার সামনের পথ চলার আরো বেশি সহজ হয়ে যাবে| আপনাদের মাধ্যমে| আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে| আজ আসি আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন |সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য |