আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটি রেসিপি আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্নার রেসিপি। রেসিপিটি খেতে অনেক সুস্বাদু লাগে। আর আমরা সবাই পছন্দ করে থাকি। আমার পরিবারের সবাই পছন্দ করে থাকে। আমার বাবু অনেক পছন্দ করে থাকে। এই দেশি মুরগির মাংস রান্না করতে অল্প সময় লাগে। সময় বেশি লাগে না খুব সহজে হয়ে যায়।বেচেলার ভাইদের জন্য খুব সহজ একটি রেসিপি।
দেশি মুরগি সবাই পছন্দ করে থাকে। আর ব্যাচেলর ভাইদের হাতে সময় কম থাকে তাই খুব সহজে রান্নাটা করতে পারবে। আর ছোট বাবুদের জন্য এই মুরগীর মাংস খাওয়ানো যায়। ছোট বাবুরা খেতে পছন্দ করে থাকে। দেশি মুরগি হলে তো কোন কথাই নেই। আমরা সবাই দেশি খাবার পছন্দ করে থাকি। আর এদেশে খাবারের স্বাদই আলাদা। এবং পুষ্টি গুন অনেক বেশি থাকে।আমাদের দেশে খাবারের প্রতি একটা টান আছে।
আলু দিয়ে মুরগির মাংস খেতে অনেক সুস্বাদু লাগে। রান্নাটা দেখতে অনেক সুন্দর লাগে। খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এই রেসিপিটা সবাই পছন্দ করে থাকে। আর আমাদের দেশের জিনিস সবাই পছন্দ করে থাকে। বন্ধুরা আপনারা বাড়িতে চেষ্টা করতে পারেন আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে।মুরগির মাংস খাবারটি সবাই পছন্দ করে থাকে। ছোট-বড় সবাই পছন্দ করে থাকে। আর মুরগি দিয়ে অনেক ধরনের পদ বানানো যায়। কিন্তু আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি অনেক সুন্দর লাগে।
বন্ধুরা,
তাহলে চলুন দেখে নিতে থাকি কিভাবে আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করা হলো।
উপকরনঃ
★ছোট সাইজের একটি কচি মুরগির মাংস।
★পেঁয়াজ কুচি পরিমাণমতো।
★আলু পরিমাণমতো।
★লবণ স্বাদমতো।
★ আদা, রসুন, জিরা বাটা পরিমাণমতো।
★গরম মসলা পরিমাণমতো।
★ তেজপাতা দুইটি।
★গুড়া মরিচ পরিমাণমতো।
★হলুদ পরিমাণমতো।
★তৈল পরিমাণমতো।
তাহলে চলুন দেখে নিতে থাকি কিভাবে রান্নাটা করা হলো।
প্রথমে আমি মাংস গুলো কেটে ভাল করে ধুয়ে নেব।
এবার আমি একটি ফ্রাইপেনে মাংসগুলো দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিব।এবং আলু গুলো দিয়ে দিব।
এবার আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দেবো।
এবার আমি হলুদ, লবণ দিয়ে দেবো।
এবার আমি গুড়া মরিচ, তেল, গরম মসলা ও তেজপাতা দিয়ে দেবো।
এবার আমি সবগুলো উপকরণ এবং মাংস ভালো করে মেখে নেব।
এবার আমি পরিমাণমতো পানি দিয়ে দিব এবং ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দেবো ফ্রাইপ্যানটি।
এখন রান্না হতে থাকবে মাংস গুলো।
এই তাপমাত্রা রান্না হতে থাকবে।
আমি এখন ফ্রাইপ্যানের ঢাকনা টা খুলে নেবো এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মাংসগুলো।
আমার এখন আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না হয়ে গেছে।
এখন গরম গরম ভাতের সাথে আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না পরিবেশন করতে হবে।
বন্ধুরা,
আমার এই আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্নার রেসিপি টি যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন।
ধন্যবাদ,
আশা করি সবাই ভাল থাকবেন।