হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই। আশা করি সবাই ভাল আছো। আজকে আমি নারিকেলের কুশলী পিঠা বানিয়েছি।
নারিকেলের কুশলী পিঠাবানানোর পদ্ধতি।
কুলি পিঠা বানানোর জন্য আমাদেরকে পরিমাণমত পানি নিতে হবে। পানিতে যখন ফুটন্ত হয়ে যাবে তখন পানিতে লবণ মিশ্রিত করতে হবে। লবণ পরিমাণ মত ব্যবহার করতে হবে না হলে খেতে ভালো লাগবে না। তাই লবণের পরিমাণ তো খেয়াল রাখতে হবে। এখন গরম পানিতে চালের গুড়া আর ময়দা মিশিয়ে দেয়া হলো।শুধু চালের গুড়া তে করতে পারেন তবে পিঠা একটু শক্ত হবে। আর ময়দা যুক্ত করলে তা অনেক নরম হবে। এগুলো কিছুক্ষণ নেড়ে দিতে হবে এখানে চালের গুঁড়ো আর ময়দা 2 কাপ পরিমাণ নেওয়া হয়েছে. কিছুক্ষণ যাওয়ার পর দেখা যাবে আটার ডো টা সুন্দর করে হয়ে গেছে।
ডো টা ভালো করে বানানোর পর এবার একটা পাতিলে একটা নারিকেল যেটা খোড়ানো হয়েছে সেটা পুরোটা পাতালের মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে কিছুটা গুড় মেশালাম গুড়ের বদলে অনেকেই চিনি ব্যবহার করতে পারে। পাতিল চুলায় দেওয়ার আগে এগুলো সব করে নিতে হবে।সাথে এক চিমটি লবণ দিতে হবে। তারপর চুলায় দিয়ে অনেকক্ষণ ধরে নিতে হবে। এটি চুলায় অনেকক্ষণ রাখতে হবে যতক্ষণ এটি গলে না যায়। যতক্ষণ পর্যন্ত না গোটা গলে যাচ্ছে আর এটা বাদামী রং ধারণ করছে ততক্ষণ পর্যন্ত এটি নাড়তে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে এটি পানি পানি হয়ে গেছে। আমাদের আরও কিছুক্ষণ নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি বাদামী রং ধারণ করে। খেয়াল রাখতে হবে এটি জন্য কড়াইতে লেগে না যায়.নএকটু পর একটি সুন্দর বাদামি রং ধারণ করে ফেললে এটি চুলা থেকে নামিয়ে দিন। 10 মিনিট নেড়ে দেয়ার পর এই রংটা চলে আসলো। কিছুক্ষণ এটি ঠান্ডা করার জন্য রেখে দিলাম।
এরপর একটা রুটি বড় করে বেলে নিলাম। রুটিটা স্বাভাবিক রুটি থেকে একটু বড় আর মোটা হবে।একটি গ্লাস অথবা মগ বা কোন কিছু কাটার দিয়ে রুটি টা কেটে নিতে হবে। অনেকগুলো ছোট গোল রুটি তৈরি হয়ে গেলো পিঠা বানানোর জন্য এবার এগুলো কুলায় রেখে দেয়। এবার এইগুলো রুটের উপরে একেক করে নারিকেলের পুর টা নিয়ে সুন্দর ডিজাইন করতে হবে। আপনার ইচ্ছা মত নকশা করতে পারেন।
আমি ধীরে ধীরে সবগুলো পিঠার নকশা করে নিলাম। নকশা শেষে সবগুলো এক জায়গায় রেখে দিলাম। চুলায় একটি কড়াইয়ে কিছু তেল ঢেলে দিলাম। অল্প তাপে তেল গরম করে নিলাম তেল বেশি গরম করা যাবে না। তেল গরম হয়ে গেলে একটি একটি করে পিঠা ছেড়ে দিলাম। অল্প তাপে পিঠাগুলো। অল্প তাপে এটা ভাবতে হবে 1 পাট হয়ে গেলে এটি উল্টে দিতে হবে। বেশীক্ষণ ভাজা যাবে না অল্প কিছুক্ষণ ভাজলে হবে। বাদামি রং হয়ে গেলে পিঠা গুলো নামিয়ে রাখতে হবে। পিঠা গুলো বানানোর শেষে একটা পেটে রেখে পরিবেশন করতে হবে।
উপকরণ,
১.চালের গুড়ো
২.ময়দা
৩.১ টা নারিকেল
৪. গুড়
৫.পানি
৬.তেল।
৭.সামান্য লবণ।
আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন সুস্থ থাকুন আজ আমি এখানে শেষ করছি।
ধন্যবাদ।