Paes is a traditional meal. No one can easily forget the taste of thick milk. I would like to eat a lot of time playing once. The taste of pies is actually in milk. Cooking a paise is a very easy and fun meal. The scales of the legs are very interesting.
Let us know, how easy to cook legs.-
Ingredients
- Milk 1.5 / 2 liter,
- 100 grams of polao rice,
- Cinnamon 3 pieces
- I.e. 2/3,
- Baypatha 2,
- Sugar taste,
- Nuts, salt a little.
Ready Method
Wash polao rice and keep it wet with half an hour water. If you soak it will take less time to cook rice.
Milk should be consumed by burning energy. For one liter of milk, take 100 grams of rice. After feeding milk, it is necessary to milk the rice that is soaked and then roasted.
The rice and the milk will start to boil. Wait till the rice is well cooked and after a little while, the rice should not be burnt down on the pot.
Once the rice is boiled, sugar, cinnamon, cardamom, teaspoon will be beaten little. Take a knock-on with a knockdown, so that the rice is half-baked. After a while, the legs will become dense and will be a nice scent. When all the ingredients are well mixed, they should be served with kismis and nuts.
Image source: captured by me
Camera: Oppo A37fw mobile.
Location: Dhaka, Bangladesh.
পায়েস একটি ঐতিহ্যবাহী খাবার। ঘন দুধের পায়েসের স্বাদ সহজে কেউ ভুলতে পারেনা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। পায়েসের স্বাদ আসলে দুধেই। পায়েস রান্না খুব সহজ ও মজাদার একটি খাবার। পায়েসের ঘ্রান খুবই আকর্ষণীয়।
আসুন জানি , কিভাবে সহজে পায়েস রান্না করা যায়।-
উপকরণ
১। দুধ ১.৫/২ লিটার,
২। পোলাও চাল ১০০ গ্রাম,
৩। দারচিনি ৩ টুকরা
৪। এলাচ ২/৩টি,
৫। তেজপাতা ২টি,
৬। চিনি স্বাদমতো,
৭। বাদাম, লবণ সামান্য।
প্রস্তুত প্রণালী
পোলাওর চাল ধুয়ে আধাঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে চাল সিদ্ধ হতে কম সময় লাগবে।
দুধ ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে। এক লিটার দুধের জন্য ১০০ গ্রাম চাল নিতে হবে। দুধ জ্বাল দেওয়ার পর ঘন হয়ে আসলে ভিজিয়ে রাখা চাল দুধে দিতে হবে।
চালসহ দুধ ফুটতে শুরু করবে। চাল ভাল করে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একটু পর পর নেড়ে দিতে হবে যেন চাল হাঁড়ির তলায়ে লেগে পুড়ে না যায়।
চাল সিদ্ধ হয়ে গেলে চিনি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে অল্প আঁচে নারতে হবে। একটা ঘুটনি দিয়ে ভাল করে ঘুটে নিতে হবে যেন চাল গুলো আধাভাঙ্গা হয়। এইভাবে কিছুক্ষণ পর পায়েস ঘন হয়ে আসবে এবং সুন্দর ঘ্রান আসবে। সব কিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে কিসমিস ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।