Hello
বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি ভিন্নধর্মী রেসিপি শেয়ার করবো। গ্রামের মানুষ এই ভাবে এই খাবার টি রান্না করে। আমি দেখছি কিন্তু আগে কখনও করিনি। আমি পারি কি না তাই চেষ্টা করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব "কাঁকড়া ভর্তা" । এটি অনেক মজার একটি খাবার। আমি যে কাঁকড়া আজ রান্না করবো এটি হলো সুন্দরবনের কাঁকড়া। এই খেতে অনেক সুস্বাদু ও মজার।আমাদের ড্রাইভার নিয়ে আসছিলো। তাই ভাবলাম আজ এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি।
উপকরণ:
১. কাঁকড়া - ১ কিলো
২. সরিষার তেল - ১ কাপ
৩. লবণ - ২ চামচ
৪. হলুদ - ২ চামচ
৫. জিরা গুঁড়া - ২ চামচ
৬. শুকনো মরিচ গুঁড়া- ১ চামচ
৭ .কাচা মরিচ- ৫ টি
৮. গরম মশলা - ১ চামচ
কাঁকড়া
লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, সরিষার তেল, ও গরম মশলা, কাচা মরিচ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে কাঁকড়া কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।
২ .এরপর কাঁকড়া এর গায়ে লবণ, হলুদ, শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
৩. এবার একটা স্টিলের কৌটা নিতে হবে।
৪. ওই কৌটার ভিতর মসলা মাখানো কাঁকড়া দিয়ে দিতে হবে।এর ভিতর তেল, গরম মসলা ও কাচা মরিচ দিয়ে আবার মেখে নিতে হবে। এবং সামান্য জল দিয়ে কৌটার মুখ বন্ধ করে দিতে হবে।
৫. চুলায় কড়াই বসিয়ে জল দিতে হবে। ওই জলের ভিতর ভর্তি কৌটা বসিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ বাড়িয়ে ৩০ মিনিট জ্বাল দিতে হবে।
৬. ৩০ মিনিট রান্নার পর নামিয়ে কৌটার মুখ খুলে চেক করে নিতে হবে। কাঁকড়া সেদ্ধ হয়ে এলে লবণ টেস্ট করে নামিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেল আমাদের " কাঁকড়া ভর্তা" । এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।