আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ ও বিকালের আকাশ মেঘলা কেমন যেনো একটা থম থমে ভাব, আর মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। দেখে মনে হয় একনি বৃষ্টি আসবে। বাইরে কোথাও ঘুরতে যেতে পারছি না। তাই ভাবলাম ঘরে বসে কিছু বানিয়ে ফেলি।ঘরে ছিল নারিকেল ভাবলাম তাই দিয়ে কিছু তৈরি করি। হঠাৎ মাথায় এলো নারিকেলের পিঠার কথা।তাই আজ আপনাদের সাথে শেয়ার করব একটি সুস্বাদু খাবার নারিকেলের পিঠা।
উপকরণ:
১. নারকেল কোরানো - ৩ কাপ
২. চালের গুঁড়া - ১ কাপ
৩. বেসন - ১ কাপ
৪. লবণ - ১ চামচ
৫. হলুদ - ১ চামচ
৬. জিরা গুঁড়া - ১ চামচ
৭. কাচা মরিচ - ৪ টি
৮. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ এর অর্ধেক
৯. তেল - ১ কাপ
নারকেল পিঠা
নারকেল কোরা, চালের গুঁড়া, বেসন
প্রস্তুত প্রণালী:
১. করানো নারকেলের ভিতর চালের গুঁড়া ও বেসন দিয়ে মেখে নিতে হবে।
২. এবার এক এক করে হলুদ , জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া,কুচানো কাচা মরিচ ও পরিমান মতো লবণ দিয়ে মাখতে হবে অল্প করে জল দিয়ে মেখে নিয়ে একটা মন্ড বানাতে হবে।
৩. চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হয়ে এলে মাখানো মন্ড থেকে নিয়ে ছোট ছোট বলের মতো করে তেলের ওপর ছেড়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
৪. ৫ মিনিট ধরে বাদামী রং করে ভেজে নিতে হবে। দুই দিকের রং বাদামী হয়ে এলে নামিয়ে নিতে হবে।
৫.এটা গরম গরম পরিবেশন করতে হবে।এটি চা এর সাথে এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।