Hello
বন্ধুরা,
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি ভিন্নধর্মী রেসিপি শেয়ার করবো। এটি একটি বাঙালি রেসিপি। বাঙালিদের বিভিন্ন উৎসবে এটি দেওয়া হয়। এটি নিরামিষ করা যায় আবার ছোটো ছোটো মাছ দিয়ে করা যায়। আজ আমি আপনাদের ছোটো মাছ দিয়ে করে দেখাবো। আমি বাড়ীতে তৈরি করি, আর তা হলো "শুক্ত" । ভাবলাম আজ এটি আপনাদের সাথে শেয়ার করি।
উপকরণ:
১. করলা - ১ টি
২. আলু - ২ টি
৩. সজিনার ডাটা - ৪ টি
৪. বেগুন - ১ টি
৫. কুমড়ো বড়ি - ১০০ গ্রাম
৬. ছোটো মাছ - ২০০ গ্রাম
৭. পেঁপে - একটা পেঁপের অর্ধেক
৮. কালো সরিষা - ১ চামচ
৯. লবণ - ২ চামচ
১০. হলুদ - ১ চামচ
১১. জিরা গুঁড়া - দেড় চামচ
১২. সরিষার তেল - ১ কাপ
বেগুন, আলু, করলা, পেঁপে, সজীনার ডাটা ও কুমড়ো বড়ি।
লবণ, হলুদ, জিরা গুঁড়া ও কালো সরিষা।
প্রস্তুত প্রণালী:
১.সবজি গুলো ছোটো ছোটো টুকরো ।কেটে নিয়ে ভালোো করে , ধুয়ে পরিস্কার করে নিতে হবে
২. প্রথমে চুলায় করাই বসিয়ে তেল দিয়ে গরম হলে তাতে কুমড়োর বড়ি দিয়ে ভেজে নিতে হবে।ভাজা বড়ি নামিয়ে নিতে হবে। এবার ছোটো মাছ গুলো ভেজে নিতে হবে। ভাজা মাছ নামিয়ে নিতে হবে।
৩. পুনরায় চুলার উপর কড়াই বসিয়ে তেল কালো সরিষা দিয়ে গরম হলে কাটা আলু দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে দিতে হবে। জল ফুটতে শুরু করলে কাটা বাকি সবজি গুলো দিয়ে দিতে হবে।
৪.এরপর পরিমান মতো মশলা গুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এভাবে ১৫ মিনিট ফুল আঁচে রান্না করতে হবে।
৫. এর মাঝে এক ফাঁকে ভেজে রাখা বড়ি ও ছোটো মাছ দিয়ে দিতে হবে।১৫ মিনিট রান্না হওয়ার পর ৫ মিনিট চুলার আগুন কমিয়ে দিয়ে রেখে দিতে হবে।
৬. ঝোল গাঢ় হয়ে গা মাখো মাখো হলে নামিয়ে দিতে হবে।
তৈরি হয়ে গেল traditional খাবার " shukto" । এটি গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করা যায়।